মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

২২ জুন ২০২১, ০৪:৪২ PM
ধর্ষণ

ধর্ষণ © প্রতীকি ছবি

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি মাদ্রাসায় (৮) বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে সোমবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক যুবায়ের হোসেনকে (২২) আটক করেছে পুলিশ।

শিশুটির বাবা জানান, ঝাউচরে একটি স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করে শিশুটি। করোনাকালে মাদ্রাসা বন্ধ থাকলেও সন্ধ্যায় মাদ্রাসার শিক্ষকরা শিশুদের পড়াতেন। সোমবার সন্ধ্যায় শিশুটি আরও কয়েকজন শিশু মিলে মাদরাসায় পড়তে যায়। সেখান থেকে রাতে শিশুটি বাসায় ফিরে।
এরপর রাত সাড়ে ১১টার দিকে শরীরে ব্যথা অনুভব করছে বলে জানায় সে। তখন তার মা শিশুটির শরীর থেকে রক্তক্ষরণ হতে দেখতে পায়।
শিশুটির মুখ থেকে ঘটনাটি শুনে থানা পুলিশকে জানানো হয়। পরে হাজারীবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। আর শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠায়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যার পর স্থানীয় মাদ্রাসায় শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক যুবায়েরকে আটক করা হয়েছে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence