ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

১৮ জুন ২০২১, ১০:২৬ AM
ঢাকা ব্যাংকের বংশাল শাখা

ঢাকা ব্যাংকের বংশাল শাখা © সংগৃহীত

ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভোল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যাংকের ওই শাখার দুই কর্মকর্তাকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম ভূঁইয়া।

তিনি বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখা থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা তাদের ক্যাশ ইনচার্জ সরিয়ে নিয়েছেন বলে বৃহস্পতিবার রাতে ব্যাংকটির ম্যানেজার আমাদের কাছে অভিযোগ করেন। এ অভিযোগের ভিত্তিতে ব্যাংকের বংশাল শাখার ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদকে আটক করা হয়।

ব্যাংকের ইন্টার্নাল অডিটে বিষয়টি ধরা পড়ে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

মমেকে সংঘর্ষ, এক সদস্যের তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল
  • ১৮ এপ্রিল ২০২৬
নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের জন্য সরকার অবসরভাতা চালুর উদ্যোগ নিয়েছে:…
  • ১৮ এপ্রিল ২০২৬
দীর্ঘ অপেক্ষার পর ডিপিএল, স্বস্তি আর প্রত্যাশার কথা বললেন ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
রিকশা-সিএনজিতে পাশের সিট শেয়ারে এলো বুয়েটের তিন শিক্ষার্থী…
  • ১৮ এপ্রিল ২০২৬
সিটি কর্পোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬