নিখোঁজ আদনান ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, মায়ের কাছে মুক্তিপণ দাবি

১৮ জুন ২০২১, ১২:০৭ AM
ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান

ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান © ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ রয়েছেন গত বৃহস্পতিবার থেকে। ঘটনার ৬ দিন পর জানা গেল চাঞ্চল্যকর তথ্য। তার নিখোঁজের পরের দিন একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়েছিল আদনানের মায়ের কাছে। বৃহস্পতিবার (১৭ জুন) বিষয়টি নিখোঁজ আদনানের পারিবারিক সূত্রে জানা গেছে।

আদনানের মা আজেদা বেগম বলেন, ‘‘আমার ছেলের পুরানা একটি ফোন নম্বর ছিলো। যা অনেক দিন ধরেই বন্ধ রয়েছে। শুক্রবার বিকেলে হঠাৎ ওই নম্বর থেকে ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে মেহেদী হাসান নামের এক ব্যক্তি কথা বলেছেন আমার সাথে। তিনি আমাকে একটি ইমো আইডি খুলতে বললে আমার মেয়ে আইডিটি খোলে। পরে শনিবার আবারো সেই নম্বর থেকে কল আসে। এরপর আমার ছেলে এবং তার তিন সঙ্গী ভালো আছে বলে জানায়। কিন্তু আমি জানতে চাই, সে কোথায় আছে এবং আমার ছেলেকে ফোন দাও আমি কথা বলব। তখন তারা আমার কাছে টাকা দাবি করছিল। বলেছে টাকা দিলে আমার ছেলেকে ছেড়ে দেবে। পরে আমি আমার ছেলের সাথে কথা বলতে চাইলে তারা বলে, ‘আপনারা বেশি কথা বলেন’। এ কথা বলে ফোনটি কেটে দিয়ে বন্ধ করে দেয় তারা।’ কিন্তু তারপর ওই নাম্বার থেকে আর কোনো ফোন আসেনি বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, ইন্টারনেটভিত্তিক নম্বর (০৯৬৯৬৯৭৭০৬৪৭) থেকে নিখোঁজ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের মায়ের কাছে ফোন আসা মেহেদী হাসান পরিচয় দানকারী ব্যক্তির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

ট্যাগ: অপহরণ
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close