ঘুমন্ত বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার

১৫ জুন ২০২১, ১২:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে ঘুমিয়ে থাকা বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছেলের নাম জীবন কুজুর (৩৮)।

সোমবার (১৪ জুন) রাতে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. কামরুজ্জামান জানান, ১১ জুন দুপুরে ঘুমন্ত বাবা মোংলা কুজুরকে (৬০) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন ছেলে জীবন কুজুর। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আতুল কুজুর মাস্টার বাদী হয়ে জীবন কুজুরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর থেকে জীবন কুজুর পলাতক ছিলেন।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবন কুজুর হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence