নিখোঁজ আবু ত্বহার সন্ধানে প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন স্ত্রী

১৫ জুন ২০২১, ০৮:২৪ AM
আবু ত্বহা ও তার স্ত্রীর দেওয়া চিঠি

আবু ত্বহা ও তার স্ত্রীর দেওয়া চিঠি © সংগৃহীত

জনপ্রিয় ইসলামি বক্তা আবু ত্বহার মুহাম্মদ আদনান এবং গাড়িচালকসহ অপর দুই সঙ্গী গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সাথে কোনভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন নিখোঁজ হওয়া আবু ত্বহার স্ত্রী সাবিকুন্নাহার। চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেওয়া হয়েছে।

গত ৮ জুন রংপুর থেকে ঢাকা ফেরার সময় দুই সঙ্গী ও গাড়িচালকসহ আবু ত্বহা নিখোঁজ হন উল্লেখ করে চিঠিতে তিনি বলেন, 'তাদের ব্যবহৃত গাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। দারুস সালাম ও পল্লবী থানায় গিয়ে কোনো আইনি সাহায্য পাইনি।'

চিঠিতে বলা হয়েছে, 'আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।'

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার।

সাবিকুন্নাহার সোমবার রাতে গনমাধ্যমকে বলেন, 'এখন পর্যন্ত আমার স্বামী এবং তার দুই সঙ্গী ও গাড়িচালকের কোনো খোঁজ পাইনি। আমরা কোনো জিডিও করতে পারিনি।'

তিনি বলেন, 'এর আগে পল্লবী থানায় গেলে, থানা থেকে জানায় তার সর্বশেষ অবস্থান ছিল রংপুর। তারা আমাকে রংপুর গিয়ে জিডি করতে বলে।'

রিলেটেড সংবাদ: 

আবু তোহা মোহাম্মদ আদনানের সন্ধান দাবি অ্যামনেস্টির

‘মডেল মসজিদ তৈরীর দেশে আলেম উলামারা হুমকির মুখে থাকে কিভাবে?’

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close