পাটক্ষেতে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার স্কুলছাত্রী, যুবক আটক

০১ জুন ২০২১, ০৯:০৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাটক্ষেতে শাক তুলতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এক যুবক মিঠুনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩১ মে) উপজেলার মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা থানার ওসি নজরুল ইসলাম মৃধা। আটক মিঠুন একই এলাকার বাসিন্দা।

ওসি নজরুল ইসলাম মৃধা জানান, সোমবার দুপুরে শাক তোলার জন্য বাড়ির পাশের পাটক্ষেতে যায় ওই ছাত্রী। এ সময় আগে থেকে ওঁত পেতে থাকা মিঠুন একা পেয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মিঠুনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মিঠুনকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি জানান, এ ঘটনায় মেয়েটির বাবার থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মঙ্গলবার মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। মেডিকেল রিপোর্ট পাওয়া ও ঘটনার তদন্তের পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই মারা যান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence