জেলা ছাত্রলীগ সভাপতিকে অস্ত্র উচিয়ে হুমকি, পুলিশের সদস্য ক্লোজড

২২ মে ২০২১, ১০:৫০ AM
পুলিশের কনস্টেবল জামিল

পুলিশের কনস্টেবল জামিল © সংগৃহীত

গাইবান্ধা জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকারকে অস্ত্র উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে সদর থানার পুলিশ কনস্টেবল জামিলকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (২১ মে) দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মো. রজব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ হেডকোয়ার্টারের আদেশে কনস্টেবল জামিলকে সদর থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

জেলা ছাত্রলীগ সভাপতি আসিফ সরকার জানান, বৃহস্পতিবার (২০ মে) বিকেলে জেলা শহরের স্টেশন রোডে বৃষ্টির মধ্যে কম গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলাম। হঠাৎ করে ডান দিক থেকে পুলিশের একটি পিকআপ আমার বাইকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে যাই। পরে উঠে চালককে জনবহুল এলাকায় ধীর গতিতে গাড়ি চালানোর কথা বলি।

“এ সময় পিকআপে থাকা কনস্টেবল জামিল আমার সঙ্গে অশোভন আচরণ করেন। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে আসতে থাকেন। পরে তাদের শান্ত করে সিনিয়র নেতাদের বিষয়টি অবগত করেন তিনি।”

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬