পল্লবীতে প্রকাশ্যে কোপানো সেই দুই যুবক গ্রেফতার

২০ মে ২০২১, ০৪:৪৩ PM
প্রকাশ্যে কোপানোর সেই দৃশ্য

প্রকাশ্যে কোপানোর সেই দৃশ্য © সংগৃহীত

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে এক ব্যক্তিকে কোপানে সেই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ মে) দিবাগত রাতে পল্লবী ও রায়েরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই দুই যুবক হলেন মো. সুমন ব্যাপারী (৩৩) ও মো. রকি তালুকদার (২৫)।

এর আগে গত ১৬ মে পল্লবীর ডি ব্লকের একটি গ্যারেজের পাশে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শাহিনউদ্দিন নামে এক ব্যক্তিকে তার সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনা ১৭ মে পল্লবী থানায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়।

মামলায় প্রধান আসামী করা হয়েছে লক্ষীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে। বৃহস্পতিবার র‍্যাব তাকে গ্রেফতারের খবর প্রেস রিলিজের মাধ্যমে জানায়।

আজ থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়ছে
  • ১৯ এপ্রিল ২০২৬
ঘন ঘন লোডশেডিংয়ে নাকাল কেন্দুয়াবাসী
  • ১৯ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬