পাওনা টাকা নিয়ে বাগ-বিতণ্ডার জেরে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা

১৭ মে ২০২১, ১১:৫৭ AM
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে পাওনা টাকা নিয়ে বাগ-বিতণ্ডার জের ধরে একজন স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। সোমবার (১৭ মে) ভোর রাতে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হামলার শিকার ওই শিক্ষকের মৃত্যু হয়।

নিহত কাজল কৃষ্ণ দাস (৫৫), উপজেলার সুখচর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের চর আমানুল্লা গ্রামের লোচন বেপারী পুত্রের বাড়ির বসন্ত কুমার দাসের ছেলে এবং স্থানীয় ইন্দুরসরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

এর আগে, রবিবার রাতে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত যুবক শান্ত মজুমদারকে (২০), তার নিজ বাড়ি থেকে আটক করে। সে উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের খোকন চন্দ্র মজুমদারের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার বিকেলের দিকে পাওনা টাকা নিয়ে একই এলাকার শান্ত মজুমদারের (৪০) সাথে স্কুলশিক্ষক কাজলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শান্ত উত্তেজিত হয়ে স্কুল শিক্ষক কাজলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে রেখে চিকিৎসা দেন। রাত দুইটার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, ময়না তদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতলে পাঠানো হয়েছে। এর আগে অভিযুক্ত শান্তকে আটক করে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা…
  • ১৯ এপ্রিল ২০২৬
যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূত…
  • ১৯ এপ্রিল ২০২৬
ক্রেডিট অফিসার নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৯ এপ্রিল ২০২৬
একটি খবরের অপেক্ষায় শত পরিবার, উপকূলে কান্নার ঢেউ
  • ১৯ এপ্রিল ২০২৬