এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন ইস্যুতে জরুরি নির্দেশনা দিল শিক্ষা বোর্ড

১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ PM
পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো

পরীক্ষার হল ও ঢাকা শিক্ষা বোর্ডের লোগো © টিডিসি সম্পাদিত

আসন্ন এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন প্রক্রিয়ায় জটিলতা এড়াতে শিক্ষক তথ্য হালনাগাদ করতে প্রতিষ্ঠান প্রধানদের জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ২১ জুনের মধ্যে ইলেক্ট্রনিক টিচার ইনফরমেশন ফরম (eTIF) বাধ্যতামূলক পূরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্ভুল ডাটাবেইজ করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের যেসব শিক্ষক অবসর গ্রহণ করেছেন, মৃত্যু বরণ করেছেন, অন্যত্র বদলি হয়েছেন, স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন, বোর্ড থেকে কালো তালিকাভুক্ত করা হয়েছে অথবা প্রতিষ্ঠানে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন তাদের নাম কর্তন করে eTIF সংশোধন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। eTIF সংশোধন না করার কারণে উত্তরপত্র মূল্যায়নে প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়।

এতে আরও বলা হয়, আগামী ২১ জুনের মধ্যে সব শিক্ষকের বিষয়ভিত্তিক eTIF পূরণ করা বাধ্যতামূলক। অন্যথায় প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।  

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬