যেসব নিয়ম ভাঙলে শিক্ষার্থীদের ভিসা বাতিল, জানাল মার্কিন দূতাবাস

১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত বিষয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (১৮ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ালে শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।

শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়েছে, ‘আপনি যদি পড়াশোনা বন্ধ করেন, ক্লাসে অনুপস্থিত থাকেন, অথবা প্রতিষ্ঠানকে অবহিত না করে প্রোগ্রাম অব স্টাডি থেকে সরে যান, তাহলে আপনার ভিসা বাতিল হতে পারে।’

পোস্টে আরও সতর্ক করা হয়, ভিসা বাতিল হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতাও হারাতে পারেন। সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলা এবং বৈধ শিক্ষার্থী হিসেবে স্ট্যাটাস বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬