টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫

১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৯ PM
গ্রেপ্তার ব্যক্তিরা

গ্রেপ্তার ব্যক্তিরা © সংগৃহীত

গাজীপুরের টঙ্গী এলাকায় অপহরণের শিকার এক ব্যক্তিকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিকুল ইসলাম (৩৬), ফজলে রাব্বি (২৬), রেজাউল ইসলাম হৃদয় (৩১), সেলিম রেজা (৩৭) ও সানজিদা আক্তার রুপা (৩৫)।

রবিবার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পরিদর্শক (মিডিয়া) খন্দকার জালাল উদ্দীন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার টঙ্গী পশ্চিম থানায় করা লিখিত অভিযোগে বাদী শাকিল মিয়া উল্লেখ করেন, তার বড় ভাই জাকির হোসেনকে অজ্ঞাতনামা চার-পাঁচজন ব্যক্তি টঙ্গী পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর ফ্লাইওভারের ওপর থেকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ অপহরণের ঘটনাটিকে গুরুত্বসহকারে তদন্ত শুরু করে। পুলিশের একটি বিশেষ টিম আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপহৃত ব্যক্তির সম্ভাব্য অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। তদন্তের একপর্যায়ে অপহরণকারীদের অবস্থান টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা এলাকায় নিশ্চিত হয়।

পরে সেখানে অভিযান চালিয়ে অপহৃত জাকির হোসেনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে অপহরণে সরাসরি জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় অপহরণে ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি আরিফুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা অপহরণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, অপহরণটি পরিকল্পিতভাবে সংঘবদ্ধ একটি চক্রের মাধ্যমে পরিচালিত হয়েছিল। ঘটনার পেছনে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত বিরোধের কোনো কারণ রয়েছে কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে।

উদ্ধার হওয়া জাকির হোসেন বর্তমানে পরিবারের কাছে রয়েছেন এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ মামলা করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত অন্য কোনো সদস্য আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ৭ দিন আগেই, যোগাযোগ হয় টিকটকে
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক দূতাবাসের
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহআলী থানায় নতুন ওসি, ৪ থানার পরিদর্শককে বদলি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬