ব্রিজ থেকে পড়ে যাওয়া ছাত্রীর মরদেহ মিলল তলদেশে

১৭ মে ২০২১, ০৯:২৪ AM
আত্রাই নদীতে পড়ে যাওয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে

আত্রাই নদীতে পড়ে যাওয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে © প্রতীকী ছবি

দিনাজপুরের চিরিরবন্দরে কাউগাঁ রেলব্রিজ থেকে আত্রাই নদীতে পড়ে যাওয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরিরা।

ওই ছাত্রীর নাম মাহিমা আক্তার (১৩)। সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর গ্রামের আলী মনসুরের মেয়ে সে। মামার বাড়িতে মা কেয়ার কাছে থাকতো সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিমার মামা জনির শ্বশুড়বাড়ি কাউগাঁ রেলব্রিজের পাশে ঢাকাইয়া পাড়ায়। রোববার জনির সঙ্গে সেখানে যাচ্ছিল সে। হেঁটে ব্রিজটি পার হওয়ার সময় সে পা ফসকে আত্রাই নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ডুবুরি দল নদীতে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর তলদেশ থেকে মাহিমার মরদেহ উদ্ধার করে তারা।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার মাহিমা আক্তারের লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close