লোহাগাড়ায় গলায় ফাঁস দিয়ে ট্রাক চালকের আত্মহত্যা

আত্মহত্যার কারণ জানা যায়নি

আত্মহত্যার কারণ জানা যায়নি © প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় গলায় ফাঁস লাগিয়ে জাহেদ (৪০) নামের মিনি ট্রাক চালক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে ‍উপজেলার পদুয়া ইউনিয়নের মেহের আলী আলী মুন্সীর পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত চালক জাহেদ ওই এলাকার মৃত হাবিবের পুত্র । সে এক সন্তানের জনক বলে জানা গেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ জানা যায়নি।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত জাহেদের সঙ্গে কারও বিরোধ ছিল না। তবে তিনি দীর্ঘদিন ধরে  নিয়মিত মদ্যপান করত। ঘটনার দিন রাতে বাড়ির পাশে একটি পাকা ভবনের রড়ের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে আত্মহত্যা করেছে তার সঠিক কারন জানা যায়নি।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। লাশে সুরতহাল রিপোর্ট শেষ করেছি । এই ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬