উত্তরায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত, আহত আরেক বন্ধু

১০ মে ২০২১, ১২:০০ PM
কুপিয়ে হত্যা

কুপিয়ে হত্যা © প্রতীকী ছবি

রাজধানীর উত্তরায় বন্ধুদের হাতে আ রেক বন্ধু শাকিল হোসেন (২৪) নিহত হয়েছেন। এছাড়া আরও আহত হয়েছেন সাগর (২৩) নামে আরেক বন্ধু। গতকাল রবিবার (৯ মে) রাতে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় শাকিল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটায় তাকে মৃত ঘোষণা করেন। তিনি দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকার তাইজুল ইসলামের ছেলে। পরিবারের সাথে থাকতেন। আহত সাগর স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।

নিহতের বন্ধু জুবায়ের জানিয়েছেন, শনিবার কোন এক বিষয় নিয়ে স্থানীয় ভুইয়া সাব্বির নামে তার এক বন্ধুর সাথে মনোমালিন্য হয়। রবিবার সাব্বিরের ইফতার পার্টিতে নিমন্ত্রণ করেছিল। শাকিল সেখানে যেতে পারেনি। রাতে চটপটি ও ফুসকা খাওয়ার জন্য তাকে ও তার গার্লফ্রেন্ডকে দাওয়াত করে। শাকিল একই এলাকার তার গার্লফ্রেন্ডসহ বন্ধু সাগরের মোটরসাইকেল যোগে আব্দুল্লাহপুর বেড়িবাঁধ আইসি হাসপাতালের পাশে যান। সেখানে সাব্বির তাদের রিসিভ করেন। এবং শাকিল কে বলে, তোদের দুজন কে আসতে বলেছিলাম। পরে গার্ল ফ্রেন্ড ও সাগরকে বসিয়ে রেখে, কথা আছে বলে শাকিলকে দূরে নিয়ে যায়। সেখানে সাব্বির, দুধ শামীম, সিকদার মৃদুল সহ আরো কয়েকজন তাকে এলোপাথাড়ি কোপাতে থাকে। তার চিৎকার শুনে বন্ধু সাগর এগিয়ে গেলে তাকে আহত করে, তারা পালিয়ে যায়।


পরে সেখান থেকে তাদেরকে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। অবস্থার অবনতি হলে শাকিলকে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের স্বজনেরা জরুরী বিভাগ থেকে জোরপূর্বক লাশ নিয়ে চলে যান।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠাবে।

নিহতের ভাই শাহাদাত হোসেন জানিয়েছেন, সাব্বির নামে তাদের এক বন্ধু তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা তার বিচার চাই।

নাফ নদী থেকে নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’
  • ২৮ মার্চ ২০২৬
একদিনে দুইবার বাড়ল সোনার দাম, ভরিতে যত
  • ২৮ মার্চ ২০২৬
দুবাইয়ের ড্রোন বিধ্বংসী ব্যবস্থা গুড়িয়ে দিয়েছে ইরান 
  • ২৮ মার্চ ২০২৬
শেরপুরে সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • ২৮ মার্চ ২০২৬
দেশে হিলিয়াম গ্যাসের ঘাটতি নেই, স্বাস্থ্যখাতে মধ্যপ্রাচ্য য…
  • ২৮ মার্চ ২০২৬
নদীতে ধরা এক ইলিশ ৯ হাজার টাকায় বিক্রি
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence