ঈদে জামা কিনে দিতে না চাওয়ায় অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

০৪ মে ২০২১, ১০:০৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ঈদের নতুন জামা কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ মে) সকালে উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিক্ষার্থীর নাম রানা বিশ্বাস (১৫)। সে ওই গ্রামের আল আমিন বিশ্বাসের ছেলে। রানা কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে, ঈদ উপলক্ষে রানা বিশ্বাস তার বাবার কাছে একটি নতুন জামা কেনার বায়না ধরেছিল। কিন্তু তার দরিদ্র বাবা জামা কিনে দিতে চাননি। এতে বাবার ওপর অভিমান করে বাড়ির পাশে একটি বটগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রানা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬