বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা

০২ মে ২০২১, ০৮:২৪ AM
নিহতের স্বজনদের আজাহারি

নিহতের স্বজনদের আজাহারি © সংগৃহিত

ঝিনাইদহ সদর উপজেলার এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে। শনিবার (১ মে) রাতে উপজেলার চুটলিয়া গ্রামের দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সম্রাট হোসেন (৩৫)। সে নামে ওই গ্রামের সমীর বিশ্বাসের ছেলে। অন্যদিকে অভিযুক্ত যুবকের নাম সবুজ। সে একই এলাকার গোলাপ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সবুজ আর সম্রাটের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। সবুজ সম্রাটকে এস্কেভেটর (স্থানীয়ভাবে ভেকু হিসেবে পরিচিত) চালানো শিখিয়ে দিয়েছিলেন। এরপর থেকে সম্রাট রাজধানীর একটি কোম্পানিতে ভেকু চালাতেন। বাড়িতে খুবই কম আসতেন তিনি। করোনার জন্য কাজ বন্ধ হয়ে গেলে দুই সপ্তাহ আগে সম্রাট বাড়িতে আসেন।

শনিবার সন্ধ্যার পর থেকে সম্রাটের বাড়ির পাশে তারা দুজন গল্প করছিলেন। রাত গভীর হলে সবুজ সম্রাটকে ডেকে নিয়ে তার বাড়ির দিকে যান। কিছুক্ষণ পর সম্রাটের চিৎকার শুনে গিয়ে সবুজের বাড়ির সামনে সম্রাটের রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পেছন থেকে ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কী কারণে তাকে হত্যা করেছে তা এই মুহূর্তে তা বলা বলা যাচ্ছে না জানিয়ে ওসি বলেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেয়া হবে।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপালো মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence