বিধিনিষেধ উপেক্ষা, কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা

২৯ এপ্রিল ২০২১, ০২:০৯ PM
কোচিং সেন্টারে ভিড় করছেন শিক্ষার্থীরা

কোচিং সেন্টারে ভিড় করছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় শহরের জলেশ্বরীতলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের জলেশ্বরীতলায় সরকারি বিধিনিষেধ অমান্য করে অরবিট কোচিং সেন্টার পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী অত্র কোচিং সেন্টারকে জরিমানা প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, সরকারি বিধিনিষেধ অমান্য করে পাঠদান পরিচালনা করায় সংক্রামক রোগ আইন-২০১৮ অনুযায়ী অরবিট কোচিং সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

চাল বিতরণে অনিয়মের জেরে বাউফলে প্যানেল চেয়ারম্যান অবরুদ্ধ
  • ১৫ এপ্রিল ২০২৬
রুয়েটে নিরাপত্তাকর্মীর হাতে গাঁজাসহ বহিরাগত যুবক আটক
  • ১৫ এপ্রিল ২০২৬
নেহারি খাওয়ার ‘বাহানায়’ ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে থাক…
  • ১৫ এপ্রিল ২০২৬
লেবাননে ৪০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা ঘোষণা করল কানাডা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসলামাবাদ না ইস্তাম্বুল, কোথায় হবে দ্বিতীয় দফা শান্তি আলোচন…
  • ১৪ এপ্রিল ২০২৬
সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক 
  • ১৪ এপ্রিল ২০২৬