বসুন্ধরার এমডি আনভীরের আগাম জামিন শুনানি আজ

২৯ এপ্রিল ২০২১, ০৮:০৯ AM
মুনিয়ার সঙ্গে সায়েম সোবহান আনভীর

মুনিয়ার সঙ্গে সায়েম সোবহান আনভীর © সংগৃহীত

রাজধানীর গুলশান থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর। আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিচারপতি মামুনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে বলে জানা গেছে।

আনভীর বিদেশ চলে গেছেন- এমন গুঞ্জনের মধ্যেই বুধবার (২৮ এপ্রিল) এ আবেদন করেন তিনি। মামলাটি হাইকোর্টের কার্যতালিকায় ১৪ নম্বরে রয়েছে। জামিন আবেদনের পক্ষে শুনানি করার কথা রয়েছে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আব্দুল বাসেত মজুমদারের।

গত সোমবার রাজধানীর গুলশান-২ এর ১২০ নম্বর সমড়কের ১৯ নম্বর বাড়ির ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে একমাত্র আসামী করে মামলা করেন মুনিয়ার বড় বোন নুসরাত জাহান।

অভিযোগে বলা হয়েছে, আনভীরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মুনিয়ার। এক লাখ টাকা ভাড়ার বিনিময়ে মুনিয়াকে ওই ফ্ল্যাটে রেখেছিলেন তিনি। আনভীর ওই বাসায় যাতায়াত করতেন, থাকতেন স্বামী-স্ত্রীর মতো।

মুনিয়ার বোনের অভিযোগ, বিয়ের কথা বলে ফ্ল্যাটে রেখেছিল মুনিয়াকে। ছবি ফেসবুকে দেওয়াকে কেন্দ্র করে আনভীর তার বোনের ওপর ক্ষিপ্ত হন। মুনিয়া আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হতে পারে বলে অভিযোগ করেছেন তিনি।

সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬