মাদ্রাসার ছাত্রাবাস থেক ছাত্রশিবির সভাপতি আটক

২৮ এপ্রিল ২০২১, ০৪:৪৩ PM
পুলিশের হাতে আটক ছাত্রশিবির সভাপতি তানজীদ হোসেন

পুলিশের হাতে আটক ছাত্রশিবির সভাপতি তানজীদ হোসেন © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রশিবির সভাপতি তানজীদ হোসেনকে (৩২) আটক করেছে পুলিশ। বুধবার ভোররাতে উপজেলার আলেকজান্ডার কামিল মাদ্রাসার ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ বলছে, এসময় তার কাছ থেকে সংগঠনের বেশ কয়েকটি বই উদ্ধার করা হয়েছে। তানজীদ উপজেলার চর আফজল গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ও উপজেলা ছাত্রশিবির সভাপতি। এর আগে তিনি রায়পুর সাথী শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।।

পুলিশ জানায়, আলেকজান্ডার কামিল মাদ্রাসার ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছিলেন। এমন খবর পেয়ে অভিযান চালানো হয় ওই মাদ্রাসায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও আটক হয় তানজীদ। এসময় সংগঠনের বেশ কয়েকটি বই তার কাছ থেকে জব্দ করা হয়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, গোপন বৈঠক করার সময় শিবির নেতা তানজীদকে আটক করা হয়েছে। বৈঠকের বিষয়ে তানজীদকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন ওসি।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close