প্রেমিকাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে প্রেমিকের মৃত্যু

১৮ এপ্রিল ২০২১, ০৯:৩১ PM
লাশ উদ্ধার করে নেয়া হয় রামগঞ্জ থানায়

লাশ উদ্ধার করে নেয়া হয় রামগঞ্জ থানায় © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে সম্পর্কে অবনতির জেরে গৃহবধূ নাসরিন আক্তার মৌসুমিকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে পরকীয়া প্রেমিক। ওই সময় মাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে ছেলে নাঈমুল ইসলাম। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে কথিত প্রেমিক মো. রাসেলও নিহত হয়েছেন।

রোববার (১৮ এপ্রিল) সকালে ওই উপজেলার ভাটরা ইউনিয়নের জাফরনগরে এ ঘটনা ঘটে। আহত নাঈমুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। খবর পেয়ে দুপুরে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত নাছরিন ওই বাড়ির প্রবাসী সফিকুল ইসলামের স্ত্রী ও রাসেল একই এলাকার বলি মোল্লা বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাসেলের সঙ্গে নাছরিনের পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এতে রাসেলের মোবাইলে নাছরিনের কিছু ব্যক্তিগত ছবি ছিল। কয়েক মাস আগে রাসেল তার ব্যবহৃত মোবাইলটি বিক্রি করে দেয়। ওই মোবাইলে থাকা নাছরিনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নাছরিনের সঙ্গে রাসেলের বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করেই নাছরিনকে রাসেল হত্যা করতে পারে বলে ধারণা স্থানীয়দের।

রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে।

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬