খুলনায় ধারালো অস্ত্র দিয়ে যুবককে কুপিয়ে হত্যা

১৮ এপ্রিল ২০২১, ০৮:৫২ AM

© প্রতীকী ছবি

খুলনা মহানগরীর খালিশপুর এলাকার কাশিপুর এলাকায় লিটন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

 নিহত লিটন কাশিপুরের বাইতিপাড়া এলাকার বাসিন্দা সোবাহানের ছেলে। এ ঘটনায় লিটনের সঙ্গে থাকা আমিন নামে অপর এক যুবক আহত হয়। আমিন বর্তমানে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত আছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, একই এলাকার বাসিন্দা সোহেলের ছোট ভাইকে চড় মারার জন্য সোহেল শনিবার দিবাগত রাতে লিটনকে ফোন দিয়ে ডেকে নেয়। এসময় তারা লিটন ও আমিনকে এলোপাথাড়ি মারধর ও ধাঁরালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় লিটন ও আমিনকে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে লিটনের মৃত্যু হয়।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক জানান, এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের অভিযান শুরু হয়েছে।

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬