দু’দিনের রিমান্ডে ‘শিশু বক্তা’ রফিকুল

১৬ এপ্রিল ২০২১, ০৭:১৭ PM
রফিকুল ইসলাম মাদানী

রফিকুল ইসলাম মাদানী © ফাইল ফটো

‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (১৬ এপ্রিল) গাজীপুর মহানগরের গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত মঙ্গলবার তার সাত দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে আবেদন করা হয়েছিল।

মহানগর উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ জানান, রফিকুল ইসলামের মোবাইলে আপত্তিকর অ্যাডাল্ট কনটেন্ট পেয়েছে ফরেনসিক বিশেষজ্ঞরা। তার মোবাইল ফোনটি ফরেনসিক বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে এসব পর্নোগ্রাফির সন্ধান পায়। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার সঙ্গে পর্নোগ্রাফি আইনের ধারা যুক্ত করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল নেত্রকোনার পূর্বধলার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার হওয়ার পর গাজীপুর মহানগরের গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬