মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টা, পুরোহিত গ্রেফতার

১৬ এপ্রিল ২০২১, ১২:০০ AM
গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টা

গোলাপগঞ্জে মন্দিরে তরুণীকে ধর্ষণচেষ্টা © ফাইল ছবি

সিলেটের গোলাপগঞ্জের পল্লীতে মন্দিরের পাশে নিয়ে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নে এ ঘটনার পর থানায় মামলা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পুলিশ গ্রেফতার পুরোহিতকে কারাগারে পাঠায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

আটক পুরোহিত প্রাণগোবিন্দ দাস ওরফে ফরেস্ট চৌহানের (৪৫) বাড়ি টাঙ্গাইল জেলার দেলদোহার থানার সিলিমপুর গ্রামে। তিনি সিলিমপুরের কালু চৌহানের ছেলে। দীর্ঘ দিন ধরে উপজেলার বাঘা ইউপির কালাকোনা গ্রামে শ্রী শ্রী গিরিধারী জিউ মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রাণগোবিন্দ দাস।

মামলা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ধর্মীয় শিক্ষা লাভের জন্য ওই মন্দিরে যান বাঘা এলাকার হিন্দু ধর্মের এক তরুণী। এ সময় পুরোহিত প্রাণগোবিন্দসহ তার আরেক সহযোগী একই উপজেলার কালাকোনা গ্রামে দিপঙ্কর দেব তপন মন্দিরের পাশে নিয়ে মুখে চেপে ধরে তরুণীকে ধর্ষণচেষ্টা করেন। তখন তরুণী চিৎকার দিলে তার স্বজনরা এগিয়ে এসে তরুণীকে উদ্ধার করেন। একইসাথে পুরোহিত প্রাণগোবিন্দকে আটক করে গণধোলাই দিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনার পর পরই দিপঙ্কর দেব তপন পালিয়ে যান।

এ ব্যাপারে তরুণী গোলাপগঞ্জ মডেল থানায় পুরোহিত প্রাণগোবিন্দ ও দিপঙ্কর দেব তপনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই মামলায় পুরোহিত প্রাণগোবিন্দকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে বৃহস্পতিবার বিকেলে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ চৌধুরী জানান, মামলা হয়েছে। আসামি প্রাণগোবিন্দকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence