প্রতীকী ছবি © ফাইল ফটো
নেত্রকোনার কেন্দুয়ায় আত্মীয়র বাড়ি থেকে অটোরিকশায় করে নিজের বাড়িতে ফেরার পথে সপ্তম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে তিন অটোরিকশা চালক। এসময় ওই ছাত্রী আত্মরক্ষার জন্য অটোরিকশা থেকে লাফ দেয়। পরে স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত তিন অটোচালককে আটক করে পুলিশে সোপর্দ করে
শনিবার বিকেলে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের রেন্টিতলা মোড়ে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।
আটক তিনজন হলেন- কেন্দুয়া উপজেলার রামপুর-ভরাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আসাদুল (২৫), দামিনা গ্রামের শহীদ মিয়ার ছেলে আবু রায়হান (২৭) এবং সান্দিকোনা ডাউকী গ্রামের জিলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৩)।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি কাজী শাহ নেওয়াজ।