মোবাইল চুরির অভিযোগে

শিশুকে গাছে বেঁধে-চুল কেটে নির্যাতন, একজন গ্রেপ্তার

১১ এপ্রিল ২০২১, ০৯:৩০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ফুলখালী গ্রামের জুয়েল মৃধার মোবাইল চুরি যায়। চুরির জন্য পাশের কৃষ্ণপুর গ্রামের মকবুল গাজীর ছেলে রাকিব গাজীকে (১৪) সন্দেহ করে তাকে ঘর থেকে ডেকে আনা হয়। তারপর রাস্তার পাশে গরু বাঁধার রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাকিবকে অমানবিক নির্যাতন ও তার মাথার চুলের কিছু অংশ কেটে দেয় গ্রামের জুয়েল মৃধা, রাকিব মৃধা, সোহেল মৃধা, এমাদুল মৃধা, জাকির মৃধাসহ অজ্ঞাত আরও দুই-তিনজন। এসময় সন্তানকে বাঁচাতে এসে নির্যাতনের শিকার হয়েছেন রাকিবের মা-বাবাও

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে শুক্রবার (৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিনজনের নামে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ এ ঘটনায় জড়িত সোহেল মৃধা (৩৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

মোবাইল চুরি করেনি দাবি করে শিশু রাকিব জানায়, তাকে ডেকে নিয়ে একটি মোবাইল তার পকেটে ঢুকিয়ে দেওয়া হয়। পরে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোহেল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

আবারও গণরুম-গেস্টরুম ফেরার শঙ্কা কেন শিক্ষার্থীদের?
  • ২১ এপ্রিল ২০২৬
দুই দশক আগে ভর্তি হওয়া ছাত্রদল নেতাকে সিট, তোপের মুখে ঢাবি …
  • ২১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে আধুনিক একাডেমি প্রতিষ্ঠা…
  • ২১ এপ্রিল ২০২৬
১-১৪তম, ১৭ ও ১৮তমদের নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২১ এপ্রিল ২০২৬
ফিফা র‌্যাঙ্কিং অপরিবর্তিত বাংলাদেশের
  • ২১ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে শিক্ষক, আবেদন শেষ ১০ মে
  • ২১ এপ্রিল ২০২৬