কুমিল্লায় মুক্তিপণ দিয়ে উদ্ধার হলো স্কুলছাত্র

১০ এপ্রিল ২০২১, ০৯:০৪ AM
স্কুলছাত্র নুহিন

স্কুলছাত্র নুহিন © সংগৃহীত

কুমিল্লায় মুক্তিপণ দিয়ে আনাস ইসলাম নুহিন নামের অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে অপহরণকারীরা তাকে মাইক্রোবাসে নিয়ে এসে জেলা শহরের আলেখারচর বিশ্বরোডে ফেলে পালিয়ে গেলে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত স্কুলছাত্র নুহিন জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট খোরশেদ আলমের পুত্র এবং পদুয়ার বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। তাদের গ্রামের বাড়ি একই উপজেলার ভুলইন ইউনিয়নের হাজতখোলা গ্রামে।

গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকালে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোডের বাসা থেকে শিশু নাহিন দোকানে যাবে বলে বের হলে সে আর বাসায় ফেরেনি। একটি অপহরণকারী চক্র নুহিনকে (১০) আইসক্রিমের লোভ দেখিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় রাতে পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

ওই শিশুর বাবা অ্যাডভোকেট খোরশেদ আলম জানান, ঘটনার দিন রাতে একটি মোবাইল নম্বর থেকে তার নিকট ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে অপহরণকারীদের একটি নগদ নম্বরে ৩৫ হাজার টাকা প্রেরণের পরই তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে অপহরণের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর দক্ষিণ মডেল থানা পুলিশ ওই শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে।

শুক্রবার রাতে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম উল আহসান জানান, ওই শিশুটি অপহরণের পর থেকে ডিবি ও থানা পুলিশের একাধিক টিমের তৎপরতায় অপহরণকারীরা শিশুটিকে রেখে পালিয়ে যায়। অপহরণকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগ: অপহরণ
হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close