পুকুরে গোসল করতে গিয়ে তলিয়ে গেলো ছাত্রী

০৭ এপ্রিল ২০২১, ০৯:১২ PM
নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

নোয়াখালীর সেনবাগে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গেছে এক মাদ্রাসা ছাত্রী। পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। আজ বুধবার (৭ এপ্রিল) দুপুরে সেনবাগ পৌরসভার দক্ষিণ অর্জুনতলা গ্রামের আবদুল ওয়াদুদ মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবিদা ইউসুফ (৮) ওই এলাকার আবু ইউসুফ জীবনের মেয়ে। স্থানীয় জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসার প্রথম জামাতের ছাত্রী ছিল সে।

নিহতের ভগ্নিপতি স্বপন বলেন, দুপুরে আবিদা সমবয়সী অন্যদের সাথে পুকুরে গোসল করতে যায়। এ সময় সে অন্যদের অগোচরে পুকুরে ডুবে যায়। এর কিছুক্ষণ পরে অন্য শিশুরা এসে ঘটনাটি জানায়। সাথে সাথে পরিবারের সদস্যরা পুকুরে খোঁজ করে আবিদার মরদেহ পুকুরটির তলদেশ থেকে উদ্ধার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা বলেন, ‘আমি বিষয়টি অবগত হয়েছি। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’

'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
close