কলেজছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, প্রেমিক গ্রেপ্তার

০৭ এপ্রিল ২০২১, ০৯:১৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাইদিস হাসান সনির (১৯) সঙ্গে একই কলেজে পড়তো এক ছাত্রী। দুই বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের সূত্র ধরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সনি। এ সময় সনি গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। সম্প্রতি ওই কলেজছাত্রী তাকে বিয়ের প্রস্তাব দিলে সাইদিস তা প্রত্যাখান করে। গত ২৮ মার্চ সনির মোবাইলে ধারণকৃত ওই ভিডিওটি তার বন্ধু রাইগাঁ বাজারের কালিদাসের ছেলে অভিজিতের মোবাইলে শেয়ার করে। অভিজিৎ ভিডিওটি ওই ছাত্রীকে দেখিয়ে তার প্রেমিক সনির সঙ্গে পুনরায় শারীরিক সম্পর্ক করার কথা বলে। ওই কলেজছাত্রী রাজি না হলে ভিডিওটি ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সাইদিস।

এরপর বিষয়টি কলেজছাত্রী তার পরিবারকে জানালে মঙ্গলবার (৬ এপ্রিল) এ ঘটনায় কলেজছাত্রীর বাবা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্ণগ্রাফি আইনে সাইদিস হাসান সনি ও তার বন্ধু অভিজিৎ এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরর পর পুলিশ সাইদিস হাসান সনিকে গ্রেফতার করে। সাইদিস হাসান সনি রাইগাঁ গ্রামের রায়হান সিদ্দিকির ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ভিকটিমকে ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬