মেডিকেলে চান্স না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

০৭ এপ্রিল ২০২১, ০৮:০৫ AM
মেডিকেলে চান্স না পাওয়ায় এক ছাত্রী আত্মহত্যা করেছেন

মেডিকেলে চান্স না পাওয়ায় এক ছাত্রী আত্মহত্যা করেছেন © প্রতীকী ছবি

রাজধানীর মুগদা এলাকায় তনিমা রহমান নেহা (২০) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। একটি সাততলা বাসার ছাদ থেকে তিনি লাফিয়ে পড়েন  বলে তার স্বজনরা জানিয়েছেন। মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেহার বাবা এম মিজানুর রহমান বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয় নেহা, কিন্তু অকৃতকার্য হয়। তারপর থেকে আপসেট ছিল সে। ঢাবি ও ডেন্টালে ভর্তির জন্যও চেষ্টা করছিল নেহা। কিন্তু তার মাথায় কাজ করছিল সে মেডিক্যালে ভর্তি হতে পারলো না কেন?

তিনি জানান, মেডিকেলে ভর্তি হতে না পেরে ভেঙে পরে সে। তারা মুগদার ওই বাসায় তৃতীয় তলায় ভাড়া থাকেন। সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে বাসার সবার অগোচরে সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নগেন্দ্র কুমার দাস বলেন, ছাদ থেকে লাফিয়ে নেহা নামে এক ছাত্রী মারা গেছেন। স্বজনদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বড় মাইলফলকে বাবর আজম
  • ১১ এপ্রিল ২০২৬
পাকিস্তানে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে কে এই বাঘের গালিব…
  • ১১ এপ্রিল ২০২৬
দরবারে হামলা, গণপিটুনিতে নিহত ‘পীর’
  • ১১ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস আবারও অটোপাসের দিকে নিয়ে যাচ্ছে কিনা?
  • ১১ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস উদযাপিত
  • ১১ এপ্রিল ২০২৬
বিদেশগামী কর্মীদের যা করতে হবে, যা করা যাবে না
  • ১১ এপ্রিল ২০২৬
close