অপহরণ করতে গিয়ে ছাত্রীর বাবা-মাকে মারধর বখাটেদের

০৬ এপ্রিল ২০২১, ০৯:৫০ PM
ভোলার মনপুরায় দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করেছে বখাটেরা

ভোলার মনপুরায় দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে আনার চেষ্টা করেছে বখাটেরা © প্রতীকী ছবি

ভোলার মনপুরা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে আনতে গিয়ে তার বাবা-মাসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছেন বখাটেরা। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে বিষয়টি টের পেয়ে সংঘবদ্ধভাবে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যান।

সোমবার (৫ এপ্রিল) রাতে মনপুরা উপজেলার সেলিম মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বদিউজ্জামান দাখিল মাদরাসার ছাত্রী। আহতরা হলেন- তার মা ইয়াছমিন বেগম, বাবা সেলিম মাঝি, ভাই রাজিব ও সিয়াম।

এ ঘটনায় আজ মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি বাদী হয়ে মনপুরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে রাতেই হাসপাতালে ভর্তি হওয়া ওই মাদ্রাসা ছাত্রীসহ পরিবারের সদস্যদের দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম মিঞা ও ওসি সাখাওয়াত হোসেন।

আহতরা জানান, শাহীন ও শামীম নামে দুই বখাটে ওই ছাত্রীর বাড়ির সামনে এসে উত্ত্যক্ত করতো। সোমবার সন্ধ্যার পর ঘর থেকে বাইরে এলে তারা তাকে জোর করে তুলে নিয়ে যেতে চায়। এসময় ছাত্রীর চিৎকার শুনে তার বাবা-মা ও ভাইরা এসে বাধা দেয়। এ সময় দুই বখাটে ও তাদের সহযোগী কালাম, ফরিদ, মনা ও জাহাঙ্গীর এসে মারধর শুরু করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।

এ প্রসঙ্গে মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘটনা শুনে আমি ও ইউএনও হাসপাতালে দেখতে যাই। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close