আজিজুল হক কলেজে সাবেক ছাত্রকে কুপিয়ে হত্যা

০৫ এপ্রিল ২০২১, ০৮:৩২ AM
নিহত বিশু মিয়ার মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

নিহত বিশু মিয়ার মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি © সংগৃহীত

বগুড়ার আজিজুল হক কলেজ ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশু মিয়া (৩২) নামে সাবেক এক ছাত্র নিহত হয়েছেন। রোববার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি সেলিম রেজা ও ডিবির ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে যান।

নিহত বিশু মিয়া শিবগঞ্জ উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। তিনি কলেজ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অ্যাকাউন্টিং বিভাগ থেকে মাস্টার্স শেষ করেছেন। 

স্থানীয় ব্যবসায়ী আব্দুস সামাদ জানান, এক ছেলে দৌড়ে গিয়ে তাকে জানায় কলেজে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তখন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ ফাঁড়িকে খবর দেয়া হয়।

নিহতের ছােট বােন জাহানারা খাতুন জানান, বিশু মিয়া বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ছাত্রাবাসে আসে। শহরের জামিলগড় এলাকায় একটি ছাত্রাবাসে থাকতেন তিনি। এছাড়া চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে ভাইয়ের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয় তার। তার ভাই তাকে জানায়, মুন হলের সামনে আছে, ছাত্রাবাসে ফিরে কল করবে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’ কী কারণে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত শুক্রবার আজিজুল হক কলেজের বিজ্ঞান ভবনের পেছনে পুলিশ এসআই রবিউল ইসলামকে (৩০) ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপাল মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence