সাফারি পার্কে যুবক হত্যা রহস্য উদঘাটন, আটক ৩

০৩ এপ্রিল ২০২১, ০৯:৩৮ AM
সাফারি পার্ক

সাফারি পার্ক © ফাইল ছবি

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে যুবক হত্যার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এছাড়া নিহত ওই যুবকের পরিচয়ও শনাক্ত করেন তারা। এসময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে র‌্যাব।

নিহত ওই যুবক রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী নয়াপাড়া গ্রামের জাবিউল ইসলামের ছেলে কবির হাসান (২২)।

শুক্রবার রাতে উদ্ধারকৃত ওই যুবকের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প র‌্যাব-১।

আটককৃতরা হলো- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার গালিমপুর গ্রামের মো. রুস্তম আলীর ছেলে মো. মাসুদুর রহমান (৩৭), একই জেলার জালালপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হালিম (৩৬) ও যশোর জেলার চৌগাছা থানার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. লালটু মিয়া।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, রাজধানীর পল্লবী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এই চক্রটি মানবপাচার, চাকরি, প্রতারণা ও সুদের ব্যবসাসহ নানা অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানিয়েছে্ র‌্যাব। এসময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার, বিভিন্ন ধরণের ভিজিটিং কার্ড, ১৬টি বায়োডাটা, ফাঁকা স্ট্যাম্প, পাঁচটি মোবাইল ফোন, দুটি কম্পিউটারসহ বিভিন্ন ধরণের সিল ও আইডি কার্ড, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

জানা যায়, গত ৩০ মার্চ সকালে ওই সাফারি পার্কের সীমানা প্রাচীরের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা দায়ের করা হলে র‌্যাব-১ ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে গত ১ এপ্রিল র‌্যাবের অনসাইট আইডেনটিফিকেশন এন্ড ভেরিফিকেশন সিস্টেমের (ওআইভিএস) সহায়তায় ওই যুবকের পরিচয় শনাক্ত করা হয়।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close