কলেজ ক্যাম্পাসে পুলিশের এসআইকে ছুরিকাঘাত

০৩ এপ্রিল ২০২১, ০৯:২১ AM
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ © ফাইল ফটো

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে কলেজ ক্যাম্পাসের বিজ্ঞান ভবনের পেছনে এ ঘটনা ঘটে। আহত রবিউল বগুড়া পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। আহতাবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

বগুড়ার স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে জানান, আহত রবিউল ঘটনার পরই বিষয়টি জানালে দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে ও ঠোঁটে ছুরিকাঘাত করা হয়। কাটা স্থানে ১৩টি সেলাই করতে হয়েছে। রবিউল জানিয়েছেন, ৪/৫ জন যুবক  অতর্কিত হামলা করেন তার ওপর। তবে কেন হামলা হয়েছে তা নিশ্চিত হতে পারেননি তিনি।

সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী আরিফ বলেন, ‘কলেজের পাশেই আমার বাড়ি। স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে যাই। গিয়ে দেখি তার রক্তাক্ত অবস্থা। ঘটনাস্থলে থাকা পুলিশ ও আমরা হাসপাতালে ভর্তি করি তাকে।’

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, আজিজুল হক কলেজে হাঁটাহাঁটি করছিলেন রবিউল। এ সময় অজ্ঞাত কয়েকজন তার ওপর হামলা করেছে। তবে কেন এ হামলা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর সঙ্গে জড়িতদের ধরতে কয়েকটি টিম কাজ করছে বলে জানান তিনি।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬