বাড়িতে ঢুকে গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টা, যুবককে পিটিয়ে হত্যা

০১ এপ্রিল ২০২১, ০১:৪২ PM
লাশ

লাশ © টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় সৈয়দ নুর (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বুধবার (৩১ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডাক বাংলো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক আধুনগর হাতিয়ারপুল এলাকার মো. ইসলামের পুত্র। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩ টার দিকে মানসিক ভারসাম্যহীন সৈয়দ নুর চুনতি ডাক বাংলো এলাকার মনছুর আলমের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাড়িতে থাকা গৃহবধূকে যৌন হয়রানির চেষ্টা করলে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসীর পিটুনিতে ছৈয়দ নুর মারা যায়।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, চুনতির পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাফিকুল ইসলাম জামান।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close