ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ৫

৩১ মার্চ ২০২১, ০৮:৫১ AM
নরসিংদীতে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

নরসিংদীতে ছাত্রদলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে © সংগৃহীত

নরসিংদীতে ছাত্রদলের নতুন কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিতদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নতুন কমিটি আহবায়ক নজরুল ইসলাম অপুসহ অন্তত পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) বিকেলে জেলা বিএনপি আয়োজিত ‘হামলা ও হত্যাকাণ্ডের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ মারামাটির ঘটনা ঘটে।

জানা গেছে, বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে সেখানকার চিনিশপুর বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কে উঠতে গেলে পুলিশ বাধা দেয়। পরে জেলখানা মোড়ে সমাবেশ করেন তারা।

এসময় ছাত্রদলের নতুন কমিটি আহবায়ক নজরুল ইসলাম অপুর নেতৃত্বে একটি মিছিল সেখানে যোগ দেয়। তখন পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এসময় উভয় পক্ষর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এতে নজরুল ইসলাম অপুসহ উভয় পক্ষের অন্তত পাঁচ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে গত সোমবার বিকেলে নতুন কমিটি বিলুপ্তির দাবিতে ঝাড়ু হাতে নিয়ে বিক্ষোভ মিছিল ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা। চাকুরিজীবী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের দাবি জানানো হয়।

হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence