যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

৩০ মার্চ ২০২১, ০৯:১৮ AM

© প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় এক যুবলীগকর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবলীগকর্মীর নাম মোহাম্মদ আলী মনু (৩২)। সোমবার (২৯ মার্চ) রাত ৯টার দিকে পৌরসভার কাশিপুর এলাকায় দত্তবাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলী মনু ওই এলাকার মৃত আকবর আলীর ছেলে। তিনি পৌরসভা যুবলীগের কর্মী ছিলেন।

পরিবারের অভিযোগ, নিহত মনুর পরিবারের সঙ্গে তার চাচা ইকবালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধকে কেন্দ্র করে চাচা ইকবালের নেতৃত্বে তার সাঙ্গপাঙ্গরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

নিহতের ভাই আহমেদ আলী অভিযোগ করে বলেন, চাচা ইকবাল হোসেন ও তার সহযোগী শাহাদাত হোসেন এবং লিটন দাসসহ কয়েকজন এশার নামাজের পর মনুকে মসজিদ থেকে ডেকে নিয়ে যান। এরপর লিটনের লেপ দোকানে নিয়ে তারা মনুকে আটকে রেখে লোহার রড় ও হেমার দিয়ে শরীরের বিভিন্ন স্থানের এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।

খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মনুকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেই। সেখানে চিকিৎসা নেয়ার কিছুক্ষণ পরই তাকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।

সুধারাম মডেল থানার ওসি শাহেদ উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলে জানান ওসি।

যুবদল নেতাকে না পেয়ে কলেজ ছাত্রকে কোপালো মাদক ব্যবসায়ীরা
  • ২৮ মার্চ ২০২৬
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence