রাবি ছাত্রীকে ধর্ষণ মামলার আসামির জামিন

৩০ মার্চ ২০২১, ০৮:১২ AM
রাবি ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট

রাবি ছাত্রীকে ধর্ষণ মামলার আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট © ফাইল ফটো

বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মেসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ, ভিডিও ধারণ এবং ৫০ হাজার টাকা না দিলে তা ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় মামলার প্রধান আসামি মো. মাহফুজুর রহমানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। এ বি এম আলতাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, ২০২০ সালের ২৪ জানুয়ারি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে রাত সাড়ে ৮টার দিকে মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা সাঁকোপাড়া এলাকায় একটি মেসে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন তিনি।

সে সময় পূর্বপরিকল্পিতভাবে ধর্ষণের ভিডিও ধারণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী প্লাবন সরকার, রাফসান, জয়, জীবন ও বিশাল। পরে ওই ছাত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে রাতে ওই ছাত্রীকে ছেড়ে দেন তারা।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence