হেফাজতের হরতালে অগ্নিসংযোগের নির্দেশের অভিযোগে বিএনপি নেত্রী গ্রেফতার

২৮ মার্চ ২০২১, ০৬:৩৪ PM
নিপুন রায়

নিপুন রায় © ফাইল ফটো

হেফাজতের হরতালে গাড়িতে অগ্নিসংযোগের সরাসরি নির্দেশনা প্রদান করার অভিযোগে এক কর্মীসহ বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব-১ জানায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরী হেফাজতের আজকের হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুন রায় চৌধুরীকে আজ বিকাল ৪টায় র‍্যাব গ্রেফতার করে। নিপুন রায়ের নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে ইতোমধ্যে র‍্যাব গ্রেফতার করেছে।

নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মুঠোফোনে হরতালে বাসে বা যেকোনো যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন বলে জানায় পুলিশ। নিপুন রায়ের নির্দেশনার ফলে শাহিন ১টি বাসে আগুন লাগান বলে জানান। কিন্তু পুলিশ চলে আসার কারণে ভিডিও করতে ব্যর্থ হন।

র‍্যাব আরও জানায়, স্থানীয় বিএনপি নেতা ও নিপুন রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুনের হোয়াটসঅ্যাপে প্রেরণ করেন। আরমানের দেয়া তথ্য মতে জানা যায়, বিএনপি নেতা নিপুন রায় গাড়ি পোড়ানোর এ ছবি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন।

জানা যায়, গতকাল রাতে ও দিনে নিপুন রায়ের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীন মালিবাগ ও সায়েদাবাদে বাসে আগুন দেন বলে জানা যায়।

ট্যাগ: বিএনপি
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬