স্কুল ব্যাগে মদসহ ধরা দর্জি

২৮ মার্চ ২০২১, ১২:৫৪ PM
পলাশ নাথ

পলাশ নাথ © সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে স্কুল ব্যাগে মদসহ এক দর্জিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন বায়তুশ শরফ মাদ্রাসার সামনে সামনে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম পলাশ নাথ (২৬)। সে পেশায় একজন দর্জি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে স্কুল ব্যাগে করে ফিশারিঘাট থেকে মদ কিনে হালিশহর এলাকায় বিক্রি করে আসছিল পলাশ। দর্জির কাজ করলে গত এক বছর ধরে কাজের আড়ালে মাদক বিক্রি করে আসছিল সে।

তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬