থানায় অসাবধানতায় প্রাণ গেল পুলিশের এসআইয়ের

২৮ মার্চ ২০২১, ০৮:৫৭ AM

© সংগৃহীত

পাবনার আটঘরিয়া থানায় দুলাল হোসেন নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থানা ভবনের সামনে তার মৃত্যু হয়। এসআই দুলাল হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার হাসানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। ১৯৯৩ সালে পুলিশে যোগদান করেন তিনি। দুই বছর আগে বদলি হয়ে আটঘরিয়া থানায় যান তিনি। সম্প্রতি সুজানগর থানায় বদলির আদেশ হয় তার।

আটঘরিয়া থানার ডিউটি অফিসার মোহাইমিনুল হক জানান, হরতালের করণীয় বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিতে কর্মকর্তাদের থানায় ডাকা হয়। এসআই দুলাল ব্রিফিংয়ে অংশ নেন। এসময় তার মোবাইলে কল আসায় কথা বলতে বাইরে বের হন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে থানায় আলোকসজ্জা করা হয়েছিল।

থানার সামনে থাকা জাতীয় পতাকা উত্তোলনের স্টিলের স্ট্যান্ডে এজন্য বৈদ্যুতিক তার জড়ানো হয়। সেখানে হাত দেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার মৃত্যু হয়। তারের লিকেজ থেকে  পাইপটি সবার অজান্তে বিদ্যুতায়িত হয়ে ছিল বলে জানান তিনি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম বলেন, ‘বৈদ্যুতিক তারের লিকেজ থেকে পাতাকা উত্তোলনের স্ট্যান্ড বিদ্যুতায়িত হতে পারে। এটা সবার অজান্তে হয়েছে। এসআই দুলালের মৃত্যুর খবর পেয়ে রাতেই জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আটঘরিয়ায় গিয়েছিলাম। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close