দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

১৯ মার্চ ২০২১, ১০:১২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রায়হান (১৭) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) ১১টায় মাইজদী রেললাইনের পাশে এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম হাসিনা আক্তার (১৬)। সে বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ খানপুর গ্রামের ডা. আবদুল মোতালেবের ছেলে। নিহত ওই কিশোরী স্থানীয় এক মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিল।

নিহতের পরিবার অভিযোগ করে বলেন, সকাল ৯টার দিকে হাসিনা ঘর থেকে বের হয়ে মাদ্রাসার পাশে যাচ্ছিল। পথে নোয়াখালী জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর এলাকায় রায়হান তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে মাইজদীর কোন এক বাসায় নিয়ে হাসিনাকে আটকে রেখে ধর্ষণ করে রায়হান। পরে হাসিনা তার বড় বোনকে ফোনে বিষয়টি বলে দেয়ায় তার বন্ধুদের নিয়ে হাসিনাকে হত্যা করে রায়হান। পরে হত্যাকারীরা হাসিনার লাশ হাসপাতালে নিয়ে এলে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত রায়হানকে আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন নাজমুন নাহার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence