ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে অগ্নিকাণ্ড, ৩ জনের মৃত্যু

১৭ মার্চ ২০২১, ১১:০৭ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © ফাইল ফটো

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ নতুন ভবনের তৃতীয় তলার আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগীদের স্থানান্তরের সময় ৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। তাদের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনেরই সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের জিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে কুয়েটের বাস ট্রিপ হ্রাস, ভোগান্তিতে শিক্ষার্…
  • ০৬ এপ্রিল ২০২৬