বাজার থেকে বাড়ি ফেরার পথে মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

১৬ মার্চ ২০২১, ০৯:০৩ AM
নান্দাইল মডেল থানা

নান্দাইল মডেল থানা © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম আনিসুর রহমান (৫০)। তিনি ওই গ্রামের প্রয়াত আহাম্মদ আলী চৌধুরীর ছেলে। তিনি স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকতা করতেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আমিনুল ইসলাম ভুলু জানান, আনিসুর রাতে বাইসাইকেলে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ। তিনি বলেন, শিক্ষক আনিসুরের শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি।

ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬