নির্জনে নিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩ মার্চ ২০২১, ১০:১০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

ফেনীর পরশুরামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে উপজেলার মোহাম্মদপুর গ্রামের উত্তর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম সফিকুর রহমান সফিক (৩৫)। সে ওই গ্রামের মো. নুর নবীর ছেলে। অন্যদিকে ভিকটিম পরশুরাম উপজেলার দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের স্থানীয় একটি নুরানী মাদ্রাসার শিক্ষার্থী।

ভিকটিমের বাবা জানান, গত ৭ মার্চ সন্ধ্যায় মেয়েকে বকাঝকা করলে সে বাড়ি থেকে পালিয়ে যায়। পরদিন দুপুরে উপজেলার উত্তর তালবাড়ীয়া গ্রামের সিধল চৌধুরীর পুকুর পাড় সংলগ্ন কালি মন্দিরের পাশ থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তখন মেয়েটি জানায়, রাতে সে উত্তর তালবাড়ীয়া গ্রামে গেলে সফিকুর তাকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

মেয়েটির বাবা অভিযোগ করেন, ঘটনাটি জানাজানি হলে সফিকুরের বাবা ১০ হাজার টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তিনি টাকা নিতে রাজি না হলে নুর নবী চাপ প্রয়োগ করে। পরে তিনি ও তার মেয়ে পালিয়ে ফেনী শহরের এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করেন।

পরশুরাম থানার এসআই আশরাফ হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই মাদ্রাসা ছাত্রী ও তার বাবাকে শুক্রবার সন্ধ্যায় ফেনী শহরের একটি বাসা থেকে উদ্ধার করে। পরে মেয়েটির বাবা সফিকুরকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে শনিবার সকালে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence