ঢাবির আইইআরের সাবেক ছাত্রীর ছেলে নিখোঁজ

১২ মার্চ ২০২১, ১০:১৪ AM
খালিদ বিন হাসান (জাহিন)

খালিদ বিন হাসান (জাহিন) © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআরের দ্বিতীয় ব্যাচের ছাত্রী খাদিজা ইয়াসমিন হীরার ছেলে খালিদ বিন হাসান (জাহিন) নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে বাসা থেকে আরবি পড়তে বের হয়ে আর ফেরেনি সে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

জাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে টিশার্ট ছিল। তার সন্ধানে সবার সহযোগিতা চেয়েছেন বাবা-মা।

জাহিনের বাবা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও (১১ মার্চ) আরবি পড়তে বের হয় জাহিন। তবে এরপর আর সে বাসায় ফেরেনি। তিনি বলেন, আমরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাইনি। এ ঘটনায় থানায় একটি জিডি করেছি। তার সন্ধান পেতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।

কেউ তার সন্ধান পেলে যোগাযোগের মোবাইল নাম্বার- ০১৭১৭-১০৯৫৪২ (জাহিনের বাবা) এবং ০১৬১২-৬৩২৮১৩ (জাহিনের মা)।

সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ১১ এপ্রিল
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল প্রকাশ 
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মান…
  • ০৬ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে নেপালে সপ্তাহে দুই দিন সরকারি ছুটি ঘোষণা
  • ০৬ এপ্রিল ২০২৬
কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড: তিন দিনের রিমা…
  • ০৬ এপ্রিল ২০২৬