জাল সার্টিফিকেট তৈরির সময় গ্রেপ্তার ২ জন রিমান্ডে

১১ মার্চ ২০২১, ০৯:৪৮ PM

© সংগৃহীত

রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে জাল সার্টিফিকেট তৈরির সময় হাতেনাতে গ্রেপ্তার দুইজনকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক এ রিমান্ডের আদেশ দেন।

রিমান্ড যাওয়া আসামিরা হলেন- মো. রাকিব হাসান (২৩) ও মো. মোবারক হোসেন জনি ওরফে হৃদয় (২৫)।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর আতিকুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নাকচ করে প্রত্যেকের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১০ মার্চ রাতে অভিযান চালিয়ে নীলক্ষেতের বাকুশাহ হকার্স মার্কেটের ‘ভার্সিটি মাল্টি-কালার’ নামের দোকান থেকে জাল সার্টিফিকেট তৈরির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় সময় তাদের কাছ থেকে একটি সিপিইউ, একটি মনিটর, পাঁচটি প্রিন্টার, একটি স্ক্যানার, একটি রাউটার, ১৭টি শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষার ভুয়া সার্টিফিকেট ও তিনটি ভুয়া সার্টিফিকেট তৈরির শাপলা জল ছাপ দেওয়া সাদা কাগজ জব্দ করা হয়েছে।

বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
close