‘যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারছিলাম না’

১০ মার্চ ২০২১, ০৫:১৯ PM
ভাইরাল ভিডিও’র অংশ

ভাইরাল ভিডিও’র অংশ © ফাইল ফটো

মাদ্রাসা শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া বলেছেন, ‘আসলে যে রকম দেখা যাচ্ছে, অত জোরে মারতে ছিলাম না, বেতটাও হাফ বেত, এক বিঘতের চেয়ে একটু বড় সাইজ। বেশি জোরে লাগে না। কিন্তু আমার অন্যায় হইছে, ওইভাবে মারা উচিত হয় নাই।’

চট্টগ্রামের হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক অ্যাকাডেমি নামের হাফেজি মাদ্রাসার আট বছর বয়সী এক ছাত্রকে বেধড়ক মারধরের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় এ কথা বলেন অভিযুক্ত ওই শিক্ষক। এ ঘটনার পর শিক্ষক মাওলানা ইয়াহিয়াকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে মাদ্রসাটিতে এই মারধরের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বুধবার সকালে ওই শিক্ষককে মাদরাসা থেকে বহিষ্কার করা হয়।

তিনি গত তিন মাস ধরে ওই আবাসিক মাদ্রাসায় শিক্ষকতা করছেন। ওই ঘটনার বিষয়ে তিনি জানান নির্যাতনের ঘটনায় শিশুটির মা-বাবার কাছে তিনি মাফ চেয়েছেন।

মোহাম্মদ ইয়াহিয়া আরো বলেন, জন্মদিনে শিশুটির মা ছেলের জন্য মিষ্টি ও চকলেট নিয়ে এসেছিলেন। এমনকি তাকে (মোহাম্মদ ইয়াহিয়াকে) নাস্তা খাওয়ার জন্য মা দু’শ টাকাও দিয়েছিলেন। এরপর ছাত্রের মা যখন চলে যাচ্ছিলেন, সেসময় শিশুটি দৌড়ে মাদ্রাসার বাইরে বেরিয়ে রাঙ্গামাটি-হাটহাজারী চৌরাস্তায় চলে যায়।
শিশুটিকে ফিরিয়ে আনতে যেয়ে তিনি রেগে গিয়েছিলেন বলে জানান।

 

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950