নামাজ পড়তে বের হয়ে মিলল মাদরাসা ছাত্রের লাশ

০৯ মার্চ ২০২১, ১১:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের আকন্দপাড়া এলাকা থেকে মো. বিপ্লব হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিপ্লবের গলার নিচে, ডান কানের কাছে, থুতনির নিচে, মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন এবং বুকের বা পাশে ক্ষত চিহ্ন রয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই রাকিবুল ইসলাম।

নিহত মো. বিপ্লব হোসেন আকন্দপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে। সে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় হেফজ শাখার শিক্ষার্থী ছিল।

বিপ্লবের চাচা ও পিরুজালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী আকন্দ জানান, বাবুল হোসেন দুই বিয়ে করেছেন। এরমধ্যে প্রথম স্ত্রীকে নিয়ে সে আকন্দপাড়ায় বাস করে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী সন্তান নিয়ে টাঙ্গাইলে বাস করেন। নিহত বিপ্লব ছিল প্রথম স্ত্রীর সন্তান। সে শুক্রবার মাদ্রাসা থেকে বাড়ি এসেছিল। এরপর সোমবার সন্ধ্যায় এশার নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

প্রথম স্ত্রী ও দ্বিতীয় স্ত্রীর বনিবনা না হওয়ার জেরে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন নিহত বিপ্লবের বাবা বাবুল হোসেন।

পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close