নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

০৭ মার্চ ২০২১, ১১:১২ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © ফাইল ফটো

সাভারের টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কে মোনায়েম হোসেন নামে শিল্প পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। আজ রোববার (৭ মার্চ) ভোরে সড়কের নরসিংহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অজ্ঞাত পরিবহনের চাপায় মারা যান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন নিহত মোনায়েম হোসেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল আলম বলেন, নরসিংহপুর এলাকায় বান্দু গার্মেন্টসের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন মোনায়েম। ভোরে নামাজ শেষে হয়তো ক্যাম্পে ফিরতে সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক পরিবহনটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close